আমি যখন ক্লাস ফাইভ এ পড়ি তখন একটা মেয়েকে আমার খুব ভালো লাগে সে আমার সাথেই পড়ত ও খুব বিলিয়েন্ট ছাত্রি ছিল আর আমি ছিলাম গাদা ছাএ, আমি লাস্ট বেঞ্চ থেকে সবসময় ওকেই দেখতাম ওর চোখ দুটো এত সুন্দর ছিল যেন সারা জীবন তাকিয়ে থাকি । ওর কথা এত মিষ্টি ছিল যে যখন ও কথা বলত আমি ওর কথার মাঝে হারিয়ে যেতাম।
অনেক বার চেষ্টা করেছি ওকে বলব ভালোবাসি কিন্তু সাহস হয়নি ওর সামনে গেলেই আমার পা কাপত, গলা শুকিয়ে আসত, হাত-পা ঠান্ডা হয়ে যেত, বুক ধক ধক করত কিচ্ছু বলতে পারতাম না।
তখন আমাদের ক্লাসে একটা ভালো ছাত্র ছিল তার নাম রনি । রনি দেখতে খুব হ্যান্ডসাম ছিল ওর চুলের কাটিং সুন্দর ছিল, সুন্দর পোশাক ছিল পকেটে অনেক টাকাও ছিল। রনি সবসময় তার সাথে কথা বলত তারা দুজন সবসময় হেসে হেসে কথা বলত । ঘুরতে যেতো আইসক্রিম খেত এবং একসাথে পড়াশোনা করত। আর আমি শুধু দেখতাম 😔😔😔 আর দেখতাম কারণ কিছু বলার মতো সাহস আর যোগ্যতা কিছুই আমার ছিল না
এভাবেই কেটে গেল 3 বছর। তখন নতুন ক্লাস 8 এ উঠলাম জানুয়ারি মাসে ওর জন্মদিন ছিল 5 তারিখে। জন্মদিনের দিন রনি তাকে দামি ঘড়ি এবং জুতা গিফট করেছিল । তখন আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না।আর এই জন্মদিন করেছিল তারা কয়েকজন ভালো ছাত্র-ছাত্রীরা মিলে আমার মতো ছাত্রদের সাথেতো তারা কথাই বলত না ।
ক্লাস টেনে যখন উঠলাম তখন সে সায়িন্স নিয়েছিল রনিও সায়িন্স নিয়েছিল আর তখন তারা আরো ঘনিষ্ঠ এবং কাছাকাছি হয়ে যায় আর আমিতো ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম তাই আমি মানবিক নিয়েছিলাম তখন আমি ওর থেকে আরো দূরে হয়ে গেলাম। আমাদের স্কুলে অনেক মেয়ে ছিল কিন্তু ওকে ছাড়া আমার আর কাউকে ভালো লাগতো না। কিন্তু ও এখন অন্যের হয়েগেছে অন্যের ভালোবাসার মানুষ। কিছু দিন পর তারা দুজন পালিয়ে বিয়ে করে ফেলে।
আমাদের শেষটা যেমনি হোক না কেন আমি ওকে এখন ভালোবাসি কারণ ও আমার হয়নি এতে দোষ ওর ছিল না দোষ ছিল আমার আমি ওকে বলতে পারিনি।
আমিই একমাত্র মানুষ যার মধ্যে কোন যোগ্যতা নেই, ভালো চেহারা নেই, ভালো পোশাক নেই, মাথায় কোন বুদ্ধি নেই, বাপের তেমন টাকা নেই , থাকার মতো তেমন ভালো জায়গাও নেই, এমন জীবন থেকেও কোনো লাভ নেই😭😭 ।
When I was in class five, I liked a girl very much. She used to study with me and was a very brilliant student, while I was a dull student. From the last bench, I always used to look at her; her two eyes were so beautiful that I felt like looking at them for my whole life. Her voice was so sweet that whenever she spoke, I would get lost in her words.
I tried many times to tell her that I loved her, but I didn’t have the courage. Whenever I went in front of her, my legs would tremble, my throat would get dry, my hands and feet would go cold, and my heart would throb. I couldn't say anything.
At that time, there was a good student in our class named Roni. Roni was very handsome, had a nice haircut, wore beautiful clothes, and had a lot of money in his pocket. Roni always used to talk to her; the two of them always talked and laughed. They used to go out, eat ice cream, and study together. And I just watched 😔😔😔 I just watched because I had neither the courage nor the qualification to say anything.
Three years passed like this. Then we got promoted to the new class 8. Her birthday was on the 5th of January. On her birthday, Roni gifted her an expensive watch and shoes. At that time, I had nothing to give. And this birthday was celebrated by a few good students together; they didn't even talk to students like me.
When we got into class ten, she took Science and Roni also took Science, and then they became even closer and more intimate. Since I was a very poor student, I took Humanities, and then I became even more distant from her. There were many girls in our school, but I didn't like anyone except her. But she has now become someone else's; someone else's beloved. After some time, the two of them eloped and got married.
No matter how our end was, I still love her because she didn't become mine; it wasn't her fault, it was my fault—I couldn't tell her. I am the only person who has no qualifications, no good looks, no good clothes, no intelligence in the head, no such money of my father, and no good place to live. There is no use in having such a life.
